শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

মুক্তিযোদ্ধাগণের সম্মানে রহনপুর পৌরসভার ইফতার মাহফিল

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০১ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৪:০১ অপরাহ্ন
মুক্তিযোদ্ধাগণের সম্মানে রহনপুর পৌরসভার ইফতার মাহফিল
মুক্তিযোদ্ধাগণের সম্মানে রহনপুর পৌরসভার ইফতার মাহফিল

মুক্তিযোদ্ধাগণের সম্মানে রহনপুর পৌরসভার ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলা নববর্ষের শুভদিনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, মুক্তিযোদ্ধা মাহতাবুল আলম নূরী। এসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, সুধী, পৌর কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন রহনপুর বাজার মসজিদের ইমাম মোঃ মনিরুজ্জামান।