শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৫ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন
ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা
ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

ভোলাহাট উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল শুক্রবার কলেজ মোড়ের নিজস্ব কার্যালয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাসিমুল হকের আহ্বানে ও মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা ও ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক ইউনিয়নের প্রবীণ সদস্য মোঃ আব্দুর রাকিব, আলীসহ অন্যরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।