শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুর থেকে সরাসরি চট্টগ্রামগামী বাসের উদ্বোধন

WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৭ অপরাহ্ন
রহনপুর থেকে সরাসরি চট্টগ্রামগামী বাসের উদ্বোধন
রহনপুর থেকে সরাসরি চট্টগ্রামগামী বাসের উদ্বোধন

রহনপুর থেকে সরাসরি চট্টগ্রামগামী বাসের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে সরাসরি চট্টগ্রাম যাতায়াতের সুবিধার্থে বাস চলাচল শুরু হয়েছে। বুধবার বিকেলে রহনপুর ট্রাভেলস নামে একটি যাত্রীবাস চলাচল শুরুর মাধ্যমে বন্দর নগরী চট্টগ্রামের সাথে রহনপুরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হলো। বুধবার (১২ এপ্রিল, ২০ রমজান) বিকালে রহনপুর স্টেশন বাজার এলাকায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শ্রী মনোতোষ চক্রবর্তী মনা। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক মেয়র তারিক আহমেদ, সাংবাদিক আসাদুল্লাহ আহমদ ও ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল।