শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

WP Import ০২ অক্টোবর ২০২৩ ০৬:৪০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০২ অক্টোবর ২০২৩ ০৬:৪০ অপরাহ্ন
গোমস্তাপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
গোমস্তাপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

গোমস্তাপুরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত মহিলার (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নে বালুটঙ্গী গ্রামের মহানন্দা নদীতে তার ভাসমান অবস্থায় পাওয়া যায়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে একজন অজ্ঞাত মহিলার মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। মৃতদেহটি কেউ শনাক্ত করতে পারছেন না। ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোন স্থান হতে মৃতদেহটি নদীর স্রোতে ভেসে এসেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।