শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৫ অপরাহ্ন
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার
৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

৫৯ বিজিবি’র বিপুল পরিমান ইয়াবা ও হেরোইন উদ্ধার

সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাাজর পিস ইয়াবা, ১ কেজি হেরোইন, ৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। রহনপুর ৫৯বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, ১৩ এপ্রিল রাত সোয়া ১২টা থেকে বিভিন্ন সময়ে চকপাড়া, তেলকুপি এবং আজমতপুর সীমান্তে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন ২৮০০০ পিস ইয়াবা, ১ কেজি হেরোইন এবং ৭৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান রহনপুর ৫৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া।