শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান- ৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট লাদেন গ্রেফতার

WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১৩ এপ্রিল ২০২৩ ০৫:৩৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান- ৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট লাদেন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান- ৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট লাদেন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযান

৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাট লাদেন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামে র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে ৭ কোটি ১৩ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইন একজনকে আটক করেছে। গ্রেফতারকৃত ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শফিকুল ইসলাম লাদেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে র‌্যাব-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার এক প্রেসবিফ্রিং এ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী চরআলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের মোঃ শফিকুল ইসলাম লাদেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে বাড়ির টয়লেটের ট্যাংকের পেছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭ কেজি ১’শ ৩০ গ্রাম হেরোইনসহ লাদেনকে আটক করে। আসামীর বাড়ি দূর্গম সীমান্ত সংলগ্ম হওয়ায় এই অভিযানে ৫৩ বিজিবি’র পোল্লাডাঙ্গা ক্যাম্পের সহযোগিতা নেয়া হয়। তিনি আরো জানান, ধৃত আসামী লাদেন ঐ অঞ্চলের হেরোইন আমদানীর গডফাদার হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হেরোইন বেচা-কেনার অভিযোগে তার নামে ৪ টি মামলা চরমান রয়েছে। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।