শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার এক

WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৪:০৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ১২ এপ্রিল ২০২৩ ০৪:০৮ অপরাহ্ন
র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার এক
র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার এক

র‌্যাবের হাতে গাঁজাসহ গ্রেফতার এক

৩ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন কাম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। আটক ব্যবসায়ী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ধুইনাপাড়ার মোঃ আলীম উদ্দিনের ছেলে মোঃ হানিফ (৪০)। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১১ এপ্রিল বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজারের মনাকষা হতে খাসের হাটগামী পাঁকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ হানিফ কে হাতেনাতে গ্রেফতার করে। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।