শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

WP Import ০৯ আগস্ট ২০২৩ ০৬:১৫ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ০৯ আগস্ট ২০২৩ ০৬:১৫ অপরাহ্ন

গোমস্তাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

“আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি” শ্লোগানকে সামনে রেখে ৯আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়। রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিটি অফ ইন্ডিজিনাস এ্যান্ড ভালনারাবল পপুলেশন্স থ্রো এম্পা ওয়ারমেন্ট (রিভাইভ) ফলো আপ সাপোর্ট প্রকল্প আয়োজনে একটি র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদ হল রুমে বুধবার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সংরক্ষিত নারী সদস্য, কুমারী লক্ষী তির্কী। বক্তব্য রাখেন, ইউপি সদস্য একরামুল হক, কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার ডাসকো শ্যামল চন্দ্র রায়, আমজাদ হোসেন প্রমুখ।