শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল

WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:২৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১০ এপ্রিল ২০২৩ ০৪:২৯ অপরাহ্ন
রহনপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল
রহনপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল

রহনপুরে সাংবাদিক কল্যাণ তহবিলের ইফতার মাহফিল

সাংবাদিক কল্যাণ তহবিল (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ। প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। বিশেষ অতিথি ছিলেন-নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান বাবু, গোমস্তাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর পুনর্ভবা মহানন্দা (পি.এম.) আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, গোলাবাড়ি কলেজ অধ্যক্ষ গাজীউল আলম ও নজরুল সুপার অটো রাইস মিলের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী খাদিমুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ তহবিল এর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভপতি শাকিল রেজা ও আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার, সহসম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ডন, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন সনি প্রচার প্রকাশনা সম্পাদক ইসমাইল হক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, শাহ কবির, হাসানুজ্জামান ডালিম, মোঃ ইব্রাহিম, আতাউর রহমান, নাজিম আল মামুন, সোহেল রানা শাহারিয়া, হাবিবুল্লাহ সিপন, তসিকুল ইসলামসহ কল্যান তহবিলের সদস্যরা।