গোমস্তাপুরের রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান’র দাফন সম্পন্ন
গোমস্তাপুরের রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান’র দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান (৭৫)’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ই মে) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই ইউনিয়নের সন্তোষপুর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। সোমবার সকাল ৫ ঘটিকার সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি (ইন্না … রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল তাঁকে গার্ড অফ অনার্স প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, গোমস্তাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাইজুল ইসলাম (সোনাদ্দি), সাবেক গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, বাঙ্গাবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।