শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে কৃষি প্রনোদনা পাচ্ছে ৪ হাজার ৬’শ কৃষক

WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:৩০ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:৩০ অপরাহ্ন
গোমস্তাপুরে কৃষি প্রনোদনা পাচ্ছে ৪ হাজার ৬’শ কৃষক
গোমস্তাপুরে কৃষি প্রনোদনা পাচ্ছে ৪ হাজার ৬’শ কৃষক

গোমস্তাপুরে কৃষি প্রনোদনা পাচ্ছে ৪ হাজার ৬’শ কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এবার কৃষিতে প্রনোদনা পাচ্ছে ৪ হাজার ৬’শ কৃষক। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সাংবাদিক আতিকুল ইসলাম আজম প্রমুখ। আউশ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনার অংশ হিসেবে উপজেলার ৮ টি ইউনিয়ন ও১ টি পৌর এলাকার ৪ হাজার ৬’শ কৃষককে বিনামূল্যে ধান ও পাটবীজ ও সার দেয়া হবে।