শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোদাগাড়ীতে মানব ও সমাজ কল্যাণ সংঘের ইফতার মাহফিল

WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:২৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৭ এপ্রিল ২০২৩ ০৪:২৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে মানব ও সমাজ কল্যাণ সংঘের ইফতার মাহফিল
গোদাগাড়ীতে মানব ও সমাজ কল্যাণ সংঘের ইফতার মাহফিল

গোদাগাড়ীতে মানব ও সমাজ কল্যাণ সংঘের ইফতার মাহফিল

গোদাগাড়ীতে মানব ও সমাজ কল্যাণ সংঘের ইফতার মাহফিল হয়েছে। বৃহস্পতিবার গোদাগাড়ী উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও ইফতার পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোদাগাড়ী পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ ও মানব কল্যাণ সংঘের সভাপতি মোঃ হামিদুজ্জামান (মাষ্টার)। অুনষ্ঠান সঞ্চালনা করেন সমাজ ও মানব কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক নুর আলম অহিদ। সংস্থাটি ধারাবাহিকভাবে প্রায় ১৫ বছর যাবত ইফতার মাহফিল করে আসছে। এছাড়াও গোদাগাড়ী এলাকায় দারিদ্রদের সাহায্য প্রদান করে থাকেন। ২০২৩ সালে সংস্থাটি সরকারি অনুমোদন প্রাপ্ত হয়।