শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

WP Import ০৫ আগস্ট ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০৫ আগস্ট ২০২৩ ০৭:১৫ অপরাহ্ন

গোমস্তাপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে শনিবার সকালে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এবং বৃক্ষ রোপন করা হয় উপজেলা চত্বরে।
উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, অফিসার ইনচার্জ গোমস্তাপুর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোশের্দ, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, সাংবাদিক নাহিদ ইসলাম, আলিনগর বালিকা বিদ্যালয়ের ছাএী নওশিন জামান প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম।