শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান মার্কেটে ॥ আহত ৩

WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৫:০৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৫:০৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান মার্কেটে ॥ আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান মার্কেটে ॥ আহত ৩

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান মার্কেটে ॥ আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ছেড়ে মুরগীর বাচ্চাবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের দোকানে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ৩ জনকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে কাজি ফার্মের মুরগীর বাচ্চা পরিবহনের একটি কাভার্ডভ্যান শহরের বিশ্বরোড মোড়ে শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের একটি কনফেকশনারির দোকানে ঢুকে গেলে এ ঘটনা ঘটে। কনফেকশনারি দোকান মালিক ইসমাইল জানান, শহরের শান্তিমোড়ের দিক থেকে মুরগির বাচ্চা বোঝাই কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কলেজ মার্কেটের দোকানের সার্টার ভেংগে ঢুকে পড়ে। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে আহতদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। আর ঘটনাটি দিনের বেলায় ঘটলে জনবহুল এলাকা হওয়ায় হতাহতের ঘটনা ঘটতে পারত। সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক, সহকারী ও কাজি ফার্মের বিপনন কর্মচারী আহত হয়েছে। তবে চালকের সহকারীর অবস্থা গুরুতর। আহতদের নাম ঠিকানা তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।