শনিবার, আগস্ট ০৮, ২০২৭

গোমস্তাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

WP Import ১৫ জুন ২০২৩ ০৭:১৬ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ১৫ জুন ২০২৩ ০৭:১৬ অপরাহ্ন
গোমস্তাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
গোমস্তাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

গোমস্তাপুরে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

২০২২-২৩ অর্থবছরে খরিফ -২/২০২৩- ২৪ মৌসুমে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরবরাহকৃত কৃষি উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিপাশা হোসাইন, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ হোসেন, সহকারি কৃষি সম্প্রসারন অফিসার আবুল কাশেম, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তৌহিদুল ইসলাম, আঃ রাকিব, রইসুদ্দিন প্রমুখ। প্রতিজন কৃষক এক বিঘা জমিতে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এম ওপি সার ১৭০০ জন কৃষক ও গ্রীষ্মকালীন প্রতি জন কৃষক ১কেজি পিয়াজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও জমি প্রস্তুত, সেচ, শ্রমিক, বাঁশ, পলিথিন, দড়ি, এবং বীজ শোধক বাবদ খরচের জন্য ৪শত জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।