শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৪:৫৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৪ এপ্রিল ২০২৩ ০৪:৫৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
চাঁপাইনবাবগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জে শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে বৃক্ষরোপণ করেছে শক্তি ফাউন্ডেশন। সোমবার প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রওশন আলী। শক্তি ফাউন্ডেসনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শক্তি ফাউন্ডেসনের উপ-পরিচালক (ডিভিশনাল হেড) শেখ হাসানুজ্জামান, সহকারি পরিচালক এ্যডমিন এ.বি.এম আব্দুল্লাহ, রিজিওনাল হেড জহিরুল হক, এরিয়া সুপারভাইজার মোঃ তাহাজুল ইসলাম, ম্যানেজার এ্যডমিন মোঃ আমজাদ হোসেনসহ শাখার কর্মকর্তারা। ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩ হাজার ১০০টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে। বৃক্ষরোপনের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাবে ও অন্যকে উদ্ভুদ্ধ করনের কাজে আসবে। অন্যদিকে টেকসই উন্নয়ন (এসডিজি) অর্জনে বিশেষ ভুমিকা রাখবে।