রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

দ্বাদশ সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম ॥ সব আসনেই ব্যালটে ভোট

WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৪:১২ অপরাহ্ন জাতীয়
WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৪:১২ অপরাহ্ন
দ্বাদশ সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম ॥ সব আসনেই ব্যালটে ভোট
দ্বাদশ সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম ॥ সব আসনেই ব্যালটে ভোট

দ্বাদশ সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম ॥ সব আসনেই ব্যালটে ভোট

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনেই ব্যবহার করা হবে না ইভিএম। দেশের ৩০০ আসনের সবগুলোতেই ভোট হবে আগের মতই ব্যালট পেপারে। সোমবার ঢাকায় নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম সভা শেষে কমিশনের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। অর্ধশতাধিক আসনে ইভিএমে ভোট নেওয়ার মেশিন থাকলেও অর্থ জোগান সাপেক্ষে মেরামতের বিষয়টি আটকে যাওয়ায় ইসি নতুন এই সিদ্ধান্ত নিয়েছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমানও সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু আর সাত মাস পর। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন। এরইমধ্যে নির্বাচনী আইন সংস্কার, সীমানা পুননির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, গণমাধ্যমকর্মী নীতিমালার কাজ এগিয়ে চলছে। ভোটের আগেই পাঁচ সিটির নির্বাচন সম্পন্ন করতেও প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনের।