শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নাচোলে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৫৪ অপরাহ্ন
নাচোলে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়
নাচোলে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

নাচোলে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাসের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদের মতবিনিময় সভা হয়েছে। শনিবার রাতে নাচোল ডাক বাংলোতে “সাপ্তাহিক জনকল্যাণ সাংবাদ” এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে-এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা আ’লীগের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, মতবিনিময় কালে তিনি শৈশব, ছাত্রজীবন, রাজনৈতিক ও বিগত ৫ বছরের জাতীয় সাংসদ হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে নাচোল, গোমস্তাপুর এবং ভোলাহাট উপজেলায় উন্নয়নমুলক কর্মকান্ড গুলো স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিকট তুলে ধরেন। মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো ও ৪তলা বিল্ডিং উন্নয়ন, রাাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, চিকিৎসাসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভাতাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেছেন বলে জানান তিনি। সেই সাথে বাংলাদেশ আওয়ামীলীগকে সুসংগঠিত করে ৩টি উপজেলায় নেতা কর্মীদের নিয়ে দিন রাত কাজ করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে তিনি বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন চাইবেন। দল যদি তাকে মনোনয়ন দেন তবেই তিনি নির্বাচন করবেন। আর দল যদি তাকে মনোনয়ন না দেন সে ক্ষেত্রে তিনি নৈকার প্রার্থীর হয়ে কাজ করবেন বলে সাংবাদিকদের জানান। পরে তিনি রহনপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনকল্যাণ পত্রিকার সার্বিক সহযোগীতা কামনা করেন স্থানীয় সাংবাদিক গণের কাছে। এসময় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম ঝাইটন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আ’লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীমসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।