শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

অটিজম দিবসে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০৩ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন
অটিজম দিবসে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা
অটিজম দিবসে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

অটিজম দিবসে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা

বিশ^ অটিজম দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সদস্য সচিব মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিয়তুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন, মৎস্য ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন মিলি প্রমুখ। দিবসটি উপলক্ষে সকালে র‌্যালীর আয়োজন করা হয়। এতে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু, অভিভাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।