শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ (গৌড়)’র কমিটি ঘোষণা

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪৯ অপরাহ্ন
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ (গৌড়)’র কমিটি ঘোষণা
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ (গৌড়)’র কমিটি ঘোষণা

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ (গৌড়)’র কমিটি ঘোষণা

গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে ইফতার মাহফিল হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অণুজীববিজ্ঞান বিভাগে এ ইফতার মাহফিল ও সংগঠনের বিধিবিধান অনুযায়ী ২০২২-২৩ সেশনের কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন ‘গৌড়’ এর সদ্য সাবেক সভাপতি সিহাব উদ্দিন ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাস্টার্স (২০১৭-১৮) বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনার্স (২০১৮-১৯) ৪র্থ বর্ষের শিক্ষার্থী পলাশ আলী। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অনার্স (২০১৯-২০) ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ লেমন বিশ্বাস।

তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ-এর তিনটি সংসদীয় আসন থেকে নির্বাচিত করা হয়। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘গৌড়’ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ২০২৩ এ উক্ত আংশিক কমিটি ঘোষণা করা হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের এ্যাডিশনাল ডিরেক্টর বায়জিদ সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এন এম হামিদুল কবির, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক হাসান রশিদুজ্জামান বিপ্লব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি এ্যাসিস্টান ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হান্নান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ-ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগ ও হল সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এবং সাঁথিয়া (পাবনা), উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম জীবনসহ আরও বিশিষ্ট গুণীজন। ২০১৯ সালে গঠিত এই সংগঠনটি প্রতিবছর ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ইফতার মাহফিল, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,শীতকালীন উৎসব সহ দেশের নানান সাংস্কৃতিক উৎসবাদি পালন করে থাকে।এই শিক্ষার্থী বান্ধব সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা এবং ভর্তি নির্দেশনা দিয়েও থাকে। এছাড়াও এই সংগঠনটি মানুষ নির্মাণ-বিনির্মাণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মাসিক ও বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করে থাকে। মাসিক বৃত্তি হিসেবে ‘বরেন্দ্র বৃত্তি’ নামে এই বছর যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় আরও কিছু বৃত্তির ব্যবস্থা করা হবে, এতে দেশের যে কোন ব্যক্তি নিজ নামে বৃত্তি চালু করতে চায়লে সেই সুযোগ প্রদান করা হবে। নতুন নেতৃত্বে সংগঠনের বেগ ত্বরান্বিত হবে এবং ঢাকার বুকে অখণ্ড চাঁপাইনবাবগঞ্জ চির অম্লান থাকবে বলে অতিথিগণ আশাবাদ ব্যক্ত করেন।