শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

ভোলাহাটে মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৪৩ অপরাহ্ন
ভোলাহাটে মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
ভোলাহাটে মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলাহাটে মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ১ এপ্রিল শনিবার বাংলাদেশ মৎস্যজীবি ও জেলে কল্যাণ ফাউন্ডেশন ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত উপজেলা কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসনে আরা পাখি, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজু আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা অটো মালিক সমিতির সভাপতি মিলন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেল সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ, উপজেলা কমিটির সদস্য সচিব রুবেল রানা সহ কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়।