শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৩৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
WP Import ০২ এপ্রিল ২০২৩ ০৩:৩৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

‘রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হলয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস. এম. মাহমুদুর রশিদ, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ উল্মে কুলসুম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুস সামাদ।