শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

WP Import ০১ জুন ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন গোমস্তাপুর
WP Import ০১ জুন ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন
রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ইং অর্থ বছরের জন্য ২ কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৮২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদের সচিব মুরশালিন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান। বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন ও ডাসকো ফাউন্ডেশনের হাজরা বেগম। উন্মুক্ত বাজেটে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লক্ষ ৯৬ হাজার ৮২৭ টাকা, ব্যয় ২ কোটি ৯১ হাজার ৯২৪ টাকা। সমাপণী জের ধরা হয়েছে ২ লক্ষ ৪ হাজার ৯০৩ টাকা।