র্যাবের অভিযানে ৭৭০ পিচ ইয়াবাসহ এক কারবারী গ্রেফতার
র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বনকুল এলাকা থেকে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। আটককৃত মাদক কারবারী মোঃ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০), জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির ৩নং ওয়ার্ড এর বনকুল (আদিনা কলেজের পাড়া)র মোঃ আবু বক্কর এর ছেলে। র্যাবের প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদে র্যাব-৫ এর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউপি’র ৩নং ওয়ার্ডস্থ বনকুল আদিনা কলেজের গেইটের সামনে রাস্তা হতে ৭৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবু ইসলাম প্রকাশ বাবু (২০) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়। র্যাব আরও জানায়, ২৫ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, বনকুল আদিনা কলেজের গেইটের সামনে রাস্তায় অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ বাবু ইসলাম প্রকাশ বাবু কে আটক করে। আটককৃত আসামির দেহ তল্লাশিকালে তার পরিহিত কালো রংয়ের প্যান্টের বাম পকেট হতে একটি সাদা পলিথিনের ভিতর ৪টি নীল রংয়ের প্যাকেটে রক্ষিত সর্বমোট ৭৭০(সাতশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিকে হস্তান্তর করা হয়।