নওগাঁয় দিনব্যাপী সিএমএসএমই কর্মশালা
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝাড়ি শিল্প-সিএমএসএমই খাতে অর্থায়ন নীতিমালার উপর ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে স্থানীয় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহযোগিতায় শহরের একটি রেষ্টুরেন্টে সিটি ব্যাংক এই কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সিএমএসএমই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি, যা কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে কাজ করে এবং উৎপাদন খাত সম্প্রসারণ করে। দেশে বেকারত্ব দূরীকরণ, মানুষের জীবন মানের উন্নয়ন ও গ্রামীন অর্থনীতি মজবুত করতে সিএমএসএমই কার্যক্রম আরো গতিশীল করার উপড় গুরুত্ব দেন তারা। এই খাতকে আরো গতিশীল করতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানানো হয়। কর্মশালায় সোনালী ব্যাংক পিএলসি বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, সিটি ব্যংকে পিএলসি বগুড়া রিজিওনের রিজিওনাল প্রধান মোহাম্মদ নূর ই আলম, জোন-৫ এর জোনাল প্রধান মো: ইলিয়াস হোসেন, নওগাঁ সোনালী ব্যংকের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদি হাসান, নওগাঁ জনতা ব্যংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ওমর ফারুক বক্তব্য দেন। কর্মশালায় স্থানীয় বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে কর্মরত কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।