আলোর স্রোতে ভেসে
ভারতবিখ্যাত গায়ক শানের কণ্ঠে এবং সুস্নাত ব্যানার্জীর লেখা, সুরে ও সঙ্গীত পরিচালনায় নতুন সঙ্গীতযাত্রা
ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ Shaan আবারও নতুনভাবে আলোচনায়। এবার তাঁর কণ্ঠে মুক্তি পেল তরুণ গায়ক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কবি সুস্নাত ব্যানার্জীর সৃষ্টি নতুন গান, ÒAlor Srote Bhese (আলোর স্রোতে ভেসে)”। গানটি প্রকাশিত হয়েছে সুস্নাত ব্যানার্জীর Music Company Melovera Floats FOREVER থেকে, তাঁর নিজস্ব YouTube Channel-Susnata Banerjee তে। গানটি সুস্নাত ব্যানার্জীরই প্রযোজিত সিনেমা Punarabritti No. 2 এর গান। গানটি এখন সবাই শুনতে থাকুন, সিনেমাটি পরে মুক্তি পাবে। U Tube এর পাশাপাশি Spotify, Apple Music, JioSaavn, YouTube Music, Gaana, Amazon Music, Shazam, Deezer এবং SoundCloud-সহ বিশ্বের একাধিক Music Platform-এ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিচ্ছে।
YouTube এ দেখতে ক্লিক করুন
মাত্র ২৬ বছর বয়সেই সুস্নাত ব্যানার্জী আজ সঙ্গীত, সাহিত্য ও শিল্পচর্চার জগতে এক বহুমুখী প্রতিভার নাম। তাঁর কথায় যেমন রয়েছে কবিতার গভীরতা, তেমনই সুরে রয়েছে আবেগের এক অদ্ভুত দীপ্তি। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরলেন “আলোর স্রোতে ভেসে” গানটির জন্মকথা এবং গায়ক শানের সঙ্গে তাঁর স্মরণীয় অভিজ্ঞতা।
সুস্নাত বললেন, “২০২২ সালের ২৩শে সেপ্টেম্বরের কথা। আমি যখন ‘আলোর স্রোতে ভেসে’ গানটি শান অর্থাৎ শান্তনু মুখার্জিকে পাঠাই তার মাত্র ১০ মিনিটের মধ্যেই উনি আমাকে জানান গানটি অসাধারণ হয়েছে এবং তিনি অবশ্যই গানটি গাইবেন। সেই মুহূর্তটা আমার কাছে আজও বড়ই আনন্দের।”