শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৭

সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি-টাকা ও স্বর্ণালংকার লুট!

সৌরভ সোহরাব-সিংড়া ১৬ মে ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন সারাদেশ
সৌরভ সোহরাব-সিংড়া ১৬ মে ২০২৬ ০৫:২৬ অপরাহ্ন
সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি-টাকা ও স্বর্ণালংকার লুট!

নাটোরের সিংড়ায় গভীর রাতে বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করেছে ডাকাতের একটি দল। শনিবার (১৬ মে) রাত আনুমানিক দেড়টায় উপজেলার হাদিয়ান্দ ইউনিয়নের তারাপুর গ্রামে আলম প্রামাণিকের বাড়িতে এ ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী আলমের পরিবার জানায়, গভীর রাতে বাড়ির গেট ভেঙে ৪ থেকে ৫ জনের ডাকাতের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যদের জিম্মি করে।


এসময় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা সহ ১২ ভরি গহনা লুট করে পালিয়ে যায় তারা। সব মিলে ক্ষতির পরিমান প্রায় ২২ লাখ টাকা। সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে আমরা কাজ করছি। আশা করছি  দ্রুতই দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারবো।