রবিবার, আগস্ট ১৭, ২০২৭

মেহেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরন

এম. সোহেল রানা-মেহেরপুর ০১ আগস্ট ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন সারাদেশ
এম. সোহেল রানা-মেহেরপুর ০১ আগস্ট ২০২৬ ০৫:৪৫ অপরাহ্ন
মেহেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরন

মেহেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ১০০টি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও অন্যান্য ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (৩১ জুলাই) জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা তাজউদ্দীন খান এমপি (৭৩ মেহেরপুর-১)। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, মোঃ ইকবাল হুসাইন জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর, মাওলানা মোঃ সোহেল রানা উপজেলা আমীর বাংলাদেশ জামায়াতে মেহেরপুর, মাওলানা নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি, মমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, মেহেরপুর জামায়াতের অফিস সম্পাদক সাবেক মেম্বার আব্দুল জব্বারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও ক্লাব স্বেচ্ছাসেবক সংগঠনসমূহের খেলোয়াড় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, জামায়াতের মূল লক্ষ্য যুবসমাজকে মাদকমুক্ত এবং জুয়ামুক্ত করার মাধ্যমে সমাজকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করতে চাই। খেলাধুলার মাধ্যমে ইনসাফ ভিত্তিক দেশ এবং সমাজ গঠনের সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামী।