ভোলাহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাইরুল গ্রেফতার
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলাহাটে ফেন্সিডিলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৫)। সে ভোলাহাট থানার হাউসপুর গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। জেলা পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ৪ আগষ্ট রাত সোয়া ১০টার দিকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোলাহাট থানার হাউসপুর গ্রামের মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম এর বসতবাড়ি থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং সাইরুল কে গ্রেফতার করা হয়। এঘটনায় ভোলাহাট থানায় সাইরুলের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।