বুধবার, আগস্ট ১২, ২০২৭

গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে শিশু চুরির চেষ্টা ॥ স্বামী-স্ত্রী আটক-শিশু উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে শিশু চুরির চেষ্টা ॥ স্বামী-স্ত্রী আটক-শিশু উদ্ধার


গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কায়দায় শিশু চুরি করে পালানোর সময় শিশু সহ হাতে নাতে আটক করা হয়েছে শিশু পাচার চক্রের সদস্য স্বামী-স্ত্রীকে। সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে। আটককৃতরা হচ্ছে, উপজেলা ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার পুত্র সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শিফালী বেগম। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানা পুুলিশের কাছে সোর্পদ করা হয়। স্বজনরা জনান, রিলিজের সময় পাচার চক্রের এক নারী প্রসূতি সেজে নবজাতক শিশুর দাদীর কোল থেকে শিশু কে কোলে নিয়ে কৌশলে পালানোর সময় হাসপাতাল চত্বরে হাতেনাতে আটক করে নবজাতক শিশুর স্বজনরা। পুলিশ জানায়, এঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।