রাত ৮টার মধ্যে শপিংমল-মার্কেট-দোকান বন্ধের নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার কথা বলা হয়েছে। জনস্বার্থে এই নির্দেশনা মেনে চলার জন্য দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে।