সোমবার, আগস্ট ১৭, ২০২৭

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

নাটোর প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
বাগাতিপাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন


নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন ও কেক কাটা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর বাগাতিপাড়ার তমালতলা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন, বিএনপি নেতা হায়দার রশিদ সোনা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি রমজান আলী ফাকন, ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা, তারেক রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নব্বইয়ের গণঅভ্যুত্থানে তাঁর ভূমিকা এবং প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের জন্য তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে ওলামা দলের সভাপতি আব্দুল বারী দোয়া পরিচালনা করেন। দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।