বুধবার, আগস্ট ১৯, ২০২৭

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৭ আগস্ট ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৭ আগস্ট ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত এক


গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেল চালিয়ে নিজের ব্লগে দেয়ার জন্য ভিডিও করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে শাওন (৩০) নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ও মোটরসাইকেল টি দুমড়ে-মুচড়ে গেছে। সোমবার (১৭ আগষ্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী শাওন মোকামতলা উপজেলার দাড়িদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তিনি গেল কয়েক মাসপূর্বে প্রবাস থেকে এসে বিবাহ করেন। তার এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পাচ্ছেন না পরিবার, চলছে শোকের মাতম।