বুধবার, আগস্ট ১৯, ২০২৭

নাটোরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

নাটোর প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৬ অপরাহ্ন
নাটোরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড


নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মাধনগর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, পূর্ব মাধনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. খোরশেদ আলম (৪৫) এবং পশ্চিম মাধনগর গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মুক্তার আহম্মদ (৪৮)। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, খোরশেদ আলমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একই ধারায় মো. মুক্তার আহম্মদকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম আজাদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।