বুধবার, আগস্ট ১৯, ২০২৭

গোবিন্দগঞ্জে ‘রাজা বিরাট বিজ’ শাখা অফিসের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৮ অপরাহ্ন
গোবিন্দগঞ্জে ‘রাজা বিরাট বিজ’ শাখা অফিসের উদ্বোধন


ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের লক্ষ্যে গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর রাজাবিরাট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ফিতাকেটে শাখার অফিসের উদ্বোধন করেন বগুড়া-২ জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ টিম-১ এর সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার মতিউর রহমান, বিশেষ অতিথি বগুড়া-২ জোনের সাবজোনাল ম্যানেজার মোজাহারুল ইসলাম, বগুড়া-২ জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার আবু জাহিদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রাজা বিরাট শাখা-১ এর শাখা ব্যাবস্থাপক আশরাফুল ইসলাম ও রাজা বিরাট শাখা-২ এর শাখা ব্যাবস্থাপক মোশরাফুজ্জামান পাটোয়রী, বিশিষ্ট ব্যবসাযী মনজুরুল মওলা, আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কমিউনিটি হেলথ ম্যানেজার মজাহারুল ইসলাম এবং উদ্বোধনী দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আরিফুল ইসালাম। অনুষ্ঠানে বক্তরা বলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ক্ষুদ্র ঋণ বিতরণ কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য,শিক্ষা ও কৃষিসহ বিভিন্ন ধরনের সামাজি কার্যক্রম পরিচালনা করে থাকে।