বুধবার, আগস্ট ১৯, ২০২৭

পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী আটক

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন সারাদেশ
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সম্রাজ্ঞী আটক


নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ একজন মহিলা সম্রাজ্ঞী গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশ সোমবার (১৭ আগস্ট) দুপুরে  উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড হতে নারী পুলিশের সহযোগিতায় আসামী মোসাঃ মহাসিনা বেগম (৩৫) আটক করে এবং তার কাছ থেকে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামী মোসাঃ মহাসিনা বেগমের বাড়ী উপজেলার যদুবাটি গ্রামে, সে মৃত শামসুল হকের মেয়ে। পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হচ্ছে।