বুধবার, আগস্ট ১৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥ ১৮ আগস্ট ২০২৬ ০৭:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান


চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। ‘রুপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যে আয়োজিত মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে মৎস্যচাষি, মৎস্যজীবী, উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মন, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, আমন্ত্রিত সুধীজন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্যজীবী, মৎস্যচাষি ও মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বাস্তবায়িত তিন দিনের বিভিন্ন কর্মসূচির সার্বিক চিত্র তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান। পরে মৎস্য বিষয়ক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মৎস্যচাষি ও উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের ভূতপুকুরের মোহাম্মদ ইউসুফ আলী এবং মো. সোহেল রানা। তারা আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্যচাষ সম্প্রসারণ, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং এ খাতে উদ্যোক্তাদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।