নিয়ামতপুরে ব্যবসায়ীদের সাথে মোস্তাফিজুর রহমান এমপি’র মতবিনিময়
নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। রবিবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাওসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর বাজার বর্ণিক সমিতির সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির সহ সমিতির সাধারণ সদস্যগর্ণ। প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন, ব্যবসা সমাজ হলো অর্থনৈতিক চালিকা শক্তি। সরকার যত কর্মসংস্থান সৃষ্টি করেছে, তার চেয়ে বেশি বেসরকারি উদ্যোগে যুবকেরা কর্মসংস্থান পেয়েছে। সরকারের কাজ হলো ব্যবসায়ীদের সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা যা বর্তমান সরকার করছে। তিনি আরও বলেন, আমরা চায় নিয়ামতপুরের ব্যবসায়ীরা যেন শান্তিপূর্ণ ভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেই দিকে নজর দেওয়া হবে। কেউ যেন চাঁদাবাজি না করতে পারে সেই দিকে নজর দেওয়া হবে, বিএনপির কোন কর্মীও চাঁদাবাজির সাথে জড়িত থাকলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে।