চাঁপাইনবাবগঞ্জে বন্যার্ত পরিবারের মাঝে প্রশাসনের ত্রাণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নামোজগন্নাথপুর গ্রামের সাহেবের ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। এ সময় বন্যার্তদের মাঝে চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন,
এরই মধ্যে শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরও ত্রাণসামগ্রী ও অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। বন্যার্তদের জন্য উপজেলা পর্যায়ে ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে চালের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ অন্যরা।