মঙ্গলবার, অক্টোবর ০৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৫ অক্টোবর ২০২৬ ০২:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের মতবিনিময় সভা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির আগমন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সংগঠনের সদস্য ও থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের পেয়ারাবাগান এলাকায় ছাত্রশিবিরের কার্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম উদ্দিন ও রাজশাহী মহানগর শাখার সভাপতি ইমরান নাজির। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ সংগঠনের সদস্য ও বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এসময় অতিথিরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন। সভায় উপস্থিত সদস্য ও দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।