জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় অফিস উদ্বোধন ॥ নবাগত মহাসচিব ঈশিতা হাসান’কে সংবর্ধণা
জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংস্থার নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর/২৬) বিকেলে রাজধানীর পুরানা পল্টন, দার-উস সালাম আর্কেড ভবনে নতুন কার্যালয়ের উদ্বোধন ও বরণ অনুষ্ঠান হয়। জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এবং সংগঠনের অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন সাহেবের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত মহাসচিব ঈসিতা হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ আলতাফ হোসেন, রেজাউল হাবিব রেজা, লায়ন এবিএম সোবহান হাওলাদার, সৈয়দ ওমর ফারুক, মোঃ খাইরুল ইসলাম যুগ্ম মহাসচিব মোঃ রাকিব উদ্দিন রানা, লায়ন সাব্বির আহমেদ হাজরা। শারিরিক অসুস্থতার কারণে সংস্থার কেন্দ্রীয় অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য আশরাফুল ইসলাম রঞ্জু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার অর্থ সম্পাদক মুফতি শেখ আজিমুউদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ ইসলাম রাজিয়া তূর্ণা, দপ্তর সম্পাদক ইমারত হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কে এম সুজন, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গোলাম রব্বানী, প্রাণ দুর্যোগ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম আলম, সহ-ত্রাণ দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সিকদার, চিকিৎসা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার, নির্বাহী সদস্য ইয়াসিন মোঃ তুহিন, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ঢাকা বিভাগীয় সহ-সভাপতি মোছাম্মৎ ফাতেমা আক্তার, নরসিংদী জেলা সিনিয়র সহ সভাপতি আব্দুল হান্নান মানিক, বাঞ্ছারামপুর উপজেলা সভাপতি মোল্লা নাসির উদ্দিন, শিবপুর উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক ফাতেমা ইসলাম সাথীসহ ঢাকা বিভাগীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। নতুন কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংস্থার নেতৃবৃন্দ। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয় আলোচনায়। সংস্থার চেয়ারম্যান সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন এবং সকলকে মিষ্টিমুখ করানো হয়। সকল নেতৃবৃন্দদের কে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে বলে মনে করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের আহ্বান জানান বক্তারা।