গাইবান্ধায় শ্রেষ্ঠ গোবিন্দগঞ্জ থানার তিন অফিসার
গাইবান্ধা জেলার সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ এস.আই ও এ.এস.আই নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার তিন পুলিশ অফিসার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় গাইবান্ধা পুলিশ লাইনসের ড্রিল সেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাদের শ্রেষ্ঠ অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, এস.আই মো: মমিনুল ইসলাম, এস.আই মো: আসাদুজ্জামান এবং এ.এস.আই মো: আহসান হাবিব। অনুষ্ঠানে পুলিশ সুপার মো: জসিম উদ্দীন তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। জেলা পুলিশ সূত্রে জানা যায়,
এস.আই মমিনুল ইসলাম গত মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন। এস.আই আসাদুজ্জামান ও এ.এস.আই আহসান হাবিব গত মাসে সর্বোচ্চ পরোয়ানা নিষ্পত্তিকারীর সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: শরীফ আল রাজীব পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু,
সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রেষ্ঠ তিন অফিসার জানান, মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলস পরিশ্রম করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়, তাই জনসাধারণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।