বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৭

ডাকাতির প্রস্তুতিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২০ অক্টোবর ২০২৬ ০৭:০৮ অপরাহ্ন
ডাকাতির প্রস্তুতিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের সান ইট ভাটা সংলগ্ন সুইস গেইটের নিকটে রাস্তার পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ একজন কে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সোয়া ৪টার দিকে চালানো এই অভিযানে ০১ টি কান্তা (লোহার তৈরী বড় ছোরা), ০১ টি ধারালো হাসুয়া, ০২ টি লোহার রড, ০১ টি লোহার তৈরি তালা কাটা বড় কাটার এবং ১৬ ফুট লম্বা নাইলনের রশি উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মোঃ মতিউর রহমান মতি (৪৩)। জেলা পুলিশের এক প্রেসনোটে মঙ্গলবার সকালে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর দিক-নির্দেশনায়, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ এর তত্ত্বাবধানে এস.আই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন নেতৃত্বে থানা পুলিশের একটি দল ১৯ অক্টোবর রাত্রি ০৪.১০ ঘটিকায় একটি অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ শাকিল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া রাইফেলস চত্বরের পূর্ব দিকে সান ইট ভাটা সংলগ্ন সুইস গেইটের নিকটে রাস্তার পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে মোঃ মতিউর রহমান মতি নামে একজনকে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে ০১ টি কান্তা (লোহার তৈরী বড় ছোরা), ০১ টি ধারালো হাসুয়া, ০২ টি লোহার রড, ০১ টি লোহার তৈরি তালা কাটা বড় কাটার এবং ১৬ ফুট লম্বা নাইলনের রশি উদ্ধার করে পুলিশ। এঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।