বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৭

গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব, রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক (যুগ্ন আহবায়ক পদমর্যাদা) সাজাদুর রহমান সাজু, পৌর মহিলা দলের সভানেত্রী কাকলী চৌধুরী, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা প্রমুখ। সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে গোবিন্দগঞ্জ উপজেলায় সব মানুষ সমান এবং সবার অধিকার সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, সনাতন ধর্মালম্বীদের যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সতর্ক ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।