কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন
নড়াইলের কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল পাইলটিং কার্যক্রেেমর উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ নভেম্বর) উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। এসময় শিক্ষার্থীরা কুপনের মাধ্যমে স্কুল অভ্যন্তরে মিড-ডে-মিল দোকান থেকে তাদের রুচিসম্মত খাবার গ্রহন করে। প্রধান শিক্ষক রিপা রানী সাহার সঞ্চালনায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এটিও সাগর কুমার বিশ্বাস, সুশীলনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম (ফুলমিয়া), সহ-সভাপতি কাজী মহসীন, স্থানীয় ইউপি সদস্য জোনায়েদ শরীফ ও মহিলা সদস্য সানজিদা ইসলাম তিনা ও আরাফা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সকল সদস্য, অভিভাবক ও শিক্ষক কর্মচারীরা। উল্লেখ্য, বাংলাদেশের ৮টি বিভাগের ৮টি স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগে একমাত্র সালামাবাদ ইউনিয়নের জোকা-বাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচিতে নির্বাচিত করায় অত্র স্কুলের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দিত ও উচ্ছ্বসিত।