মঙ্গলবার, নভেম্বর ০৩, ২০২৭

সাঘাটায় সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ফারুক হোসেন-গাইবান্ধা ০২ নভেম্বর ২০২৬ ০৬:১১ অপরাহ্ন সারাদেশ
ফারুক হোসেন-গাইবান্ধা ০২ নভেম্বর ২০২৬ ০৬:১১ অপরাহ্ন
সাঘাটায় সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ সংশ্লিষ্টতার অভিযোগ এবং ভূমিসেবা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। রোববার (০১ নভেম্বর) দুপুরে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলার সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় আমলগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মমিন ও সুমন মিয়া প্রমুখ। ‎বক্তারা বলেন, সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামীলীগ প্রেমী মনোভাব এবং ভুমি সেবা ও ভ্রাম্যমান অভিযানের নামে সাধারণ মানুষকে হয়রানি অভিযোগ গুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তাঁরা ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। ‎অভিযোগের বিষয়ে সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্ত সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ করেন নি। সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তর বিরুদ্ধে এমন বিক্ষোভ ও মানববন্ধনের এই বিষয়টি নিয়ে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) মোঃ মোস্তাফিজুর রহমানকে ও গাইবান্ধা জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ করেন নি।