রবিবার, নভেম্বর ১৫, ২০২৭

৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

নিজস্ব প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৯ অপরাহ্ন
৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৯টি ভারতীয় সোলার প্যানেল ও ৫১ বোতল নেশাজাতীয় ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ জহুরপুরটেক বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ভারতীয় ৯টি সোলার প্যানেল জব্দ করা হয়। এর আগে গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীস্বরণী গ্রামে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল। বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা সোলার প্যানেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে। অন্যদিকে, জব্দ করা ফেয়ারডিল সিরাপ ইতোমধ্যে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ এবং মাদকসহ অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।