সোমবার, নভেম্বর ১৭, ২০২৭

নওগাঁয় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল

নওগাঁ প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন নওগাঁ
নওগাঁ প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন
নওগাঁয় ৫ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল

নওগায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রদলের উদ্যোগে বিগত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫০০ জন শিক্ষার্থীকে সম্বর্ধনা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের ক্রেস্ট এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিক্ষার্থীদের অর্জিত সাফল্যকে জীবনের প্রথম ধাপ উল্লেখ করে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, এই সাফল্যের ধারা অব্যাহত রেখেই আগামী দিনের কঠিন ধাপগুলো অতিক্রম করতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রদল আয়োজিত ‘মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।


জেলা ছাত্রদলের আহবায়ক মামুন বিন ইসলাম দোহা'র সভাপতিত্বে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু সম্বর্ধনা সভায় প্রধান আলোচক ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা (ভিপি রানা), নূর-ই- আলম মিঠু ও খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির'র সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম আল কাফি তুহিনসহ অন্যরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব  তাজুল ইসলাম তাজ এবং  শিক্ষার্থীদের মধ্যে সাবাতুন সাবা। এসময় জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং  অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেছেন ‘ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ না কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তবে এর পেছনে প্রধান উদ্দেশ্য থাকতে হবে দেশপ্রেম। তাই লেখাপড়াকে সবার ওপরে স্থান দিতে হবে। শিক্ষার্থীদের প্রথম এবং  প্রধান ধ্যান জ্ঞান হতে হবে লেখা পড়া। আমাদের সরকার শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।