বুধবার, নভেম্বর ২৫, ২০২৭

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে থাকা আসামি পলাতক

নাহিদ-পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন নওগাঁ
নাহিদ-পোরশা (নওগাঁ) প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ হেফাজতে থাকা আসামি পলাতক

নওগাঁর পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে থাকা এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের গাঙ্গুরিয়া হাটে অটোভ্যান চুরির অভিযোগে সাগর হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় জনতা। এসময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।


পরে আহত অবস্থায় সাগর হোসেনকে চিকিৎসার জন্য পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছিল। তবে বুধবার ভোরে কোনো একসময় পুলিশের হেফাজত থেকে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান তিনি। কীভাবে এবং হাসপাতালের কোন পথ দিয়ে তিনি পালিয়েছেন, তা নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। পলাতক সাগর হোসেন পত্নীতলা উপজেলার মধুইল রাওতারা গ্রামের আবুল হোসেনের ছেলে। এদিকে, হাসপাতাল থেকে পুলিশ হেফাজতে থাকা আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতাল ও পুলিশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।