র্যাবের অভিযানে মাদকসহ আটক এক
র্যাবের অভিযানে মাদকসহ আটক এক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর হাতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকEskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক)সহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির তারাপুর পোড়াপাড়ার মৃত আয়েশ উদ্দিনের ছেলে রমজান হোসেন সাদ্দাম (৩১)। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা সদর থানাধীন দারিয়াপুর হাতাপাড়ায় অভিযান চালায়। এসময় ২৫ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদকসহ মাদক কারবারী রমজান হোসেন সাদ্দাম (৩১) কে আটক করা হয়। আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর স্বীকারোক্তি ও নিজ দেয়া তথ্যে তার সঙ্গে থাকা স্কুল ব্যাগের ভিতরে একটি কাগজের বক্সের ভিতর রক্ষিত ২৫ বোতল Eskuf (ফেন্সিডিল সমজাতীয় মাদক) ২৭ মার্চ বিকেল ৩টার দিকে উদ্ধার পূর্বক জব্দ করা হয়।